আত্মজ - ঋষভ চট্টোপাধ্যায় - ভূতের গল্প - এবং বৃত্তের বাইরে

Atmojo- A horror Story by rishav chattopadhyay

আত্মজ

ঋষভ চট্টোপাধ্যায়


ডানদিক থেকে বাঁ-দিক জোড়া কাঁচের জানালাটার উপর মাথা এলিয়ে বসে আছে পলা। চোখে একটা ক্লান্ত, অবসাদমাখা দৃষ্টি। ওর শুকনো, রুক্ষ, নিস্প্রাণ মুখটার সাথে সম্পূর্ণ মানানসই সে দৃষ্টি। সেই দৃষ্টি যার দিকে তাকালে মনে হয়, এ জগতের কোনোকিছুরই হওয়ার কোনো কারণ বা প্রয়োজন নেই; হতে হয়, তাই হয়ে চলেছে। খেতে হয় তাই খাচ্ছে, ঘুমোতে হয় তাই ঘুমোচ্ছে--- যেন ওর শরীরজুড়ে সকল জৈবিক ক্রিয়া চলছে নিজের নিয়মে। তাদের চলে বা থামায় ওর কিছু এসে যায়না। সেই দৃষ্টি যা বিয়াল্লিশ দিন ধরে ওর সঙ্গ ছাড়েনি। বিয়াল্লিশ দিন আমার ঝকঝকে, বুদ্ধিদীপ্ত মেয়েটার মুখে কেউ একগাদা কালি লেপে দিয়েছে যেন।

শেষ তুলির আঁচড় - আলেখ্য রায় - ভূতের গল্প - এবং বৃত্তের বাইরে

Sesh tulir Anchor A horror Story by Alekhya roy

শেষ তুলির আঁচড়

আলেখ্য রায়


 "Between shadows and colors, secrets whisper — and some stories are painted in silence."

ঘড়ির কাঁটা বলছে রাত তিনটে বেজে তেইশ। বাইরে বৃষ্টির মৃদু টিপটিপ, দক্ষিণের জানালায় মাঝে মাঝে বিদ্যুৎ কাঁপছে। মাঝে মধ্যেই কিছু কুকুর এসে সেখানে ঘেউ ঘেউ করছে। কলকাতার উত্তরে, শ্যামবাজারের পাশের এক পুরোনো গলি—‘দেওয়ান বাহাদুর লেন’— যার নাম মানুষ ভুলতে বসেছে, ঠিক তেমনই একটা বাড়ি। গলির শেষপ্রান্তে দাঁড়িয়ে থাকা সেই দোতলা বাড়িটা যেন শহরের বিস্মৃতির প্রতীক। পুরোনো অনেক কিছুর মতোই এই দোতলা বাড়িটা এখন পরিত্যক্ত ও ভগ্ন, যেন পুরোনো সময়কে একটু আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে।

এখানে নরক - নীলাশিস বসু - ভূতের গল্প - এবং বৃত্তের বাইরে

Ekhane Narok, A ghost Story by nilasish Bose

এখানে নরক

নীলাশিস বসু


রাজা এসে দাঁড়ালো ছোটো স্টেশনটার একদম শেষ প্রান্তে। এটাকে হল্ট স্টেশন বলাই ভালো। সারাদিনে একটাই মাত্র ট্রেন এখানে থামে। স্টেশনে দূর-দূরান্তে একটা লোকও চোখে পড়ছেনা। নামে নন্দনগড় হলে কী হবে! এরকম পোড়ো স্টেশন ভূভারতে আর আছে কিনা সন্দেহ। কিন্তু কিছুই করার নেই। পানিশমেন্ট ট্রান্সফার হলে তো এরকম বিদঘুটে জায়গাতেই হবে, সেটাই স্বাভাবিক। অগত্যা আর কিছু না ভেবে রাজা হাঁটা দিল স্টেশনের বাইরে।

নাম তার পুলকিত - ভাস্কর পাল - ভূতের গল্প - এবং বৃত্তের বাইরে

Nam tar Pulakito - A horror Stoey

নাম তার পুলকিত

ভাস্কর পাল


অনেক্ষণ হয়ে গেল দুর্বাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্বাও খুঁজে পাচ্ছিল না ওর খরগোশটাকে। ছাড়া পেলেই কেবল পালিয়ে পালিয়ে বেড়ায় ও। তৃণভূমি, বিশাল বিশাল সব গাছ আর সামনে ফিতের মতো নদীটাকে দেখে ওর মন উড়ু উড়ু করে।

নয়নগঞ্জের নৈশকথা - আকাশদীপ গড়গড়ী - ভূতের গল্প - এবং বৃত্তের বাইরে

Nayan gunge er noisho kotha a bengali horror story


নয়নগঞ্জের নৈশকথা

আকাশদীপ গড়গড়ী


 –“স্যার, ছোটমুখে একটা বড় কথা বলি?” 

–“বলো, বিনোদ।” 

–“স্যার, রাতে ভালো করে দরজা-জানালা বন্ধ করে ঘুমোবেন। চারদিকের অবস্থা তো ভালো নয়, কখন কী হয়, বলা যায় না। চলি স্যার, সাবধানে থাকবেন।”

একটা নমস্কার ঠুকে সরকারবাবুর ডাকবাংলো থেকে হাসিমুখে বিদায় নিল বিনোদ। আমিও দরজাটা ভালো করে বন্ধ করে খাটে এসে বসলাম। বাইরে এখন হাড়কাঁপানো শীত। গাঢ় ধূসর কুয়াশার আস্তরণে যেন গোটা নয়নগঞ্জ ঢাকা পড়েছে...।

রংগার ফিরে আসা - দেবগুরু চট্টোপাধ্যায় - ভূতের গল্প - এবং বৃত্তের বাইরে

rongar phire asa - A horror Story by debguru

রংগার ফিরে আসা

দেবগুরু চট্টোপাধ্যায়


প্রচুর আলো হইচই সাইকোডেলিক মিউজিক ড্রাগসের যে গোয়া, তার থেকে দূরে – নিরালা গ্রাম, সবুজ ক্ষেত, জলাজঙ্গলে ভরা দিবার আইল্যান্ড আমার বড় পছন্দের জায়গা। এসেছিলাম গোয়া ট্যাটু ফেস্টিভ্যালে। সেখান থেকে সড়কপথে আড়াইঘন্টা সফরশেষে ফেরিতে মাণ্ডবী নদী পার করে এসে পৌঁছেছি এই নিরালা বিজন দ্বীপে। হোম-স্টে বুক করা ছিল আগে থেকেই।

প্রেত ভাত — বিনয় হালদার — ভূতের - গল্প — এবং বৃত্তের বাইরে

Pret bhat horror story by binat

প্রেত ভাত

বিনয় হালদার


মৃত্যু কেমন অদ্ভুত তাই না ? এই আছি, এই নেই। গত কয়েক মাস আগে পর্যন্তও ভদ্রলোক দিব্য গটগট করে হেঁটে যাচ্ছিলেন। আজ তিনি অতীত। পাস্ট। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে দেখি নিচে টোটো করে মালপত্র নামানো চলছে। মনে পড়লো আজ পাশের ফ্ল্যাটের সমরেশবাবুর শ্রাদ্ধ।